Saturday , 21 January 2023 | [bangla_date]

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত-আহত ২

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ধাক্কায় নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল(৩৫) ও দবিরুল ইসলাম (৭০) নামে আরো দুইজন। শনিবার দুপুরে শহরের গুয়াগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার দুপুরে ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল, দবিরুল ইসলাম ও আব্দুল নামে তিন পথচারীকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দদুল ও দবিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের সমাপনী

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতন প্রতিবাদে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

দুর্গাপ‚জার ছুটি শেষে খুলেছে হাবিপ্রবি

আটোয়ারীতে মহাধুমধামে হলো বট-পাখুরী গাছের বিয়ে

বীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ