Friday , 20 January 2023 | [bangla_date]

পীরগঞ্জে শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষকদের ৫ দিন ব্যাপী ২য় দফায় বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু হয়েছে। শুক্রবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নে উপজেলা ৪১১ জন শিক্ষককে ২য় দফায় পাঁচ দিনের বিষয় ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন দেওয়া হবে। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিেিলন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ -১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে …….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত: ২

রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

কাহারোলে জাতীয় যুবদিবস পালিত

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়

রাণীশংকৈলে প্রমিলা ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক

বালিয়াডাঙ্গীতে মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ