Friday , 27 January 2023 | [bangla_date]

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

দিনাজপুর প্রতিনিধি \
প্রযুক্তিগত সহায়তায় দিনাজপুরে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে উদ্যমী কৃষক। ফলে দিন বদল হচ্ছে কৃষকদের, গতি সঞ্চার হচ্ছে কৃষি অর্থনীতির। শ্রম, স্থান, সেচ খরচও কম লাগে এবং ভালো মানের চারা পেতে কৃষকরা ঝুকেছে ট্রেতে বীজ ধানের চারা তৈরীতে। তাই শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বিভিন্ন উপজেলায় ইরি-বোরো ধান রোপনে বেশ জনপ্রিয় হয়ে উঠে ট্রেতে বীজ ধানের চারা তৈরীতে। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে ট্রেতে বীজ ধানের চারা উৎপাদন করছেন কৃষক। পরে যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপন করা হচ্ছে। মাঠে বোরো ধানের বীজ ও চারা রোপনের কাজ শুরু করেছে কৃষক।

সুসেন চন্দ্র রায়, রফিকুল ইসলামসহ কয়েকজন কৃষক জানান, সনাতন পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজতলা তৈরিতে শ্রম, স্থান, সেচ খরচও কম লাগে এবং ভালো মানের চারাও পাওয়া যায়। আবার এই ট্রে-টি সরাসরি যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপন করা হচ্ছে। এতে ফলনও ভালো পাওয়া যায়।

আধুনিক পলিনেট পদ্ধতিতে চাষ আবাদ ও ট্রেতে বীজ ধানের চারা উৎপাদন ও রোপণ, জমি পতিত ফেলে না রাখা, কম খরচে অধিক ফসল ও ফলন বৃদ্ধি, শীতজনিত কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার যাতে ক্ষতি না হয়, এজন্য কৃষককে রাতের বেলা হালকা পানি ও পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা ও সকাল হলে পলিথিন খুলে বীজতলার পানি ফেলে নতুন পানি দেওয়া এবং ফসলে পোকামাকড়ের আক্রমন দেখা দিলে তরিৎ পদ্ধতিতে ফসল রক্ষা করা যায় এধরনের নানান পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এবার বিরামপুরে প্রায় ৫ হাজার ট্রে তে বোরো ধানের বীজ উৎপাদন করা হয়েছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে বোরো বীজ রোপন করা ও অল্প খরচে অধিক ফসল উৎপাদন করে কৃষক যাতে লাভবান হয় এবিষয়ে কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান। এভাবে জেলার বিভিন্ন উপজেলাতেও চারা উৎপাদন ও রোপন করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারপিটের অভিযোগে মামলা — আটক–২

অনুমতি ছাড়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, রায় কেরালার হাইকোর্টের

বোদায় স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা যা দরকার ছিল তা করেছে স্বৈরাচার সরকার —-পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত

চাহিদা ও ভালো দাম পাওয়ায় খুশি আলু চাষীরা বিভিন্ন দেশে বীরগঞ্জ থেকে এপর্যন্ত ১৩০০মে.টন আলু রপ্তানি

সমাজসেবা মন্ত্রণালয়কে মানুষের আস্থায় পরিণত করেছে সরকার – এমপি গোপাল

পঞ্চগড়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

পীরগঞ্জে দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যা

স্বামী সঞ্জিত চন্দ্র রায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন