Monday , 2 January 2023 | [bangla_date]

বিরামপুরে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই অফিস কক্ষের নথিপত্র

বিরামপুর প্রতিনিধি \ দুর্বৃত্তদের আগুনে পুড়লো দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। শনিবার দিবাগত রাতে বিদ্যালয় অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে অফিস কক্ষের দাপ্তরিক সব নথিপত্র, আসবাবপত্র, শেখ রাসেল কর্নার এবং সব শিক্ষা উপকরণ। পুড়ে গেছে অফিস কক্ষ সংলগ্ন প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের মাদুরসহ সব শিক্ষা উপকরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায উপজেলা থেকে শিশুদের জন্য বিনামূল্যের পাঠ্যবই তুলে নিয়ে বিদ্যালযের পাশের একটি বাড়ীতে রেখে দিই। সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে সংবাদ দেন যে, আমার বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি এসে গিয়ে অফিস কক্ষ এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের সব কাগজপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে জানি না। তবে, প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে এ বিদ্যালয় নিয়ে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।
অভিরাম পুর গ্রামের বাসিন্দা চন্দর মুর্মু বলেন, বাড়ীর কাছে একটাই স্কুল আছে। আমার মেয়ে ওই স্কুলের যায। সকালে স্কুলে গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে বলছে স্কুলে আগুন দিয়ে সব পুড়িয়ে দিছে কেউ। মেয়ের কথা শুনে স্কুলে গিয়ে দেখি বেঞ্চসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয ব্যক্তি জহুরুল ইসলাম বলেন, সকালে বাড়ীর থেকে বের হয়ে হাটতে গিয়ে কাঠ পোডা গন্ধ পাই। এগিয়ে গিয়ে দেখি বিদ্যালয়ের অফিস কক্ষটি পুড়ে ছাই হয়ে গেছে। রাতের বেলা প্রচন্ড কুযাশা থাকায এবং বিদ্যালযটি লোকালয থেকে একটু আডালে হওযায সবার দৃষ্টির আডালে ছিল। তবে যেই এটা করুক কাজটি ভালো করেনাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় রবিবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, থানায় অভিযোগ

পীরগঞ্জ পৌরসভা ছাগল-ভেড়াকে পিপিআর ফ্রি ভ্যাক্সিন প্রদান

বোচাগঞ্জ শুভসংঘের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আলোচনা সভা

রাণীশংকৈলে দুস্থ মানুষের মাঝে সেমাই-চিনি ও দুধ বিতরণ

জনবলের অভাবে চিকিৎসা সেবা সাধারণ মানুষ, দীর্ঘদিন তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ চিকিৎসক পদ শূন্য

জনবলের অভাবে চিকিৎসা সেবা সাধারণ মানুষ, দীর্ঘদিন তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ চিকিৎসক পদ শূন্য

হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি