Sunday , 29 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার

বিকাশ ঘোষ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ আন্ত জেলার চুরি -ছিনতাই সহ একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত গরু চোর জামাল কে কাহারোল উপজেলার পাইকপাড়া সেন্টরমোড় এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ। দিনাজপুর জেলা সদর, কাহারোল ও বীরগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন থানায় চুরি,ছিনতাই,ফৌজদারি মামলা, ওয়ারেন্টভুক্তসহ বহু মামলার পলাতক আসামি কুখ্যাত গরু চোর চক্রের গ্যাং লিডার জামাল দীর্ঘদিন থেকে আত্নগোপন ছিলো। অবশেষে শনিবার বিকেলে বীরগঞ্জ থানার এস আই ফরিদ, এস আই সিরাজ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী থানা কাহারোল উপজেলার পাইকপাড়া সেন্টরমোড় এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়। এজাহারের বরাত দিয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল হাটপুকুর এলাকার রজব আলীর ছেলে জামাল একজন চিহ্ন চোর, আন্তঃজেলা গরু চোরের গ্যাং লিডার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল চুরির কথা স্বীকার করেছে এবং এর আগেও
দিনাজপুর জেলা সদর, কাহারোল, বীরগঞ্জসহ বিভিন্ন থানায় তার নামে ৭টি মামলা রয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে। এব্যাপারে রবি মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর শনিবার (২৮ জানুয়ারি ) বিকেলে প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাহারোল উপজেলার পাইকপাড়া সেন্টার মোড় এলাকা থেকে ওই গ্যাং লিডার জামালকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার দুপুরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পেঁয়াজ বীজের চাষ, দিন বদলের আশায় চাষিরা

ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু !

সেতাবগঞ্জ-দিনাজপুর-পার্বতিপুর আঞ্চলিক সড়ক যেন নয় মৃত্যু ফাঁদ!

পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

পীরগঞ্জের হাটপাড়ায় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

খানসামায় নিঃসন্তান দম্পতিকে বাড়ি করে দিলেন ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য

এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামসাগর এক্সপ্রেস চালু

দেশের সেরা দিনাজপুরের লিচু আগামী মে মাসের মাঝামাঝি বাজারে আসবে