Friday , 13 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ এপির কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে দিনাজপুরে বীরগঞ্জ পৌরসভা,পাল্টাপুর, মোহনপুর, সুজালপুর ও নিজপাড়াসহ ৪টি ইউনিয়নে সারা দিনব্যাপী ৮ শত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার ম্যানুয়েল হাসদা। এসময় বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ মামুন হাবিব, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মো.তহিদুল ইসলাম,ইউপি সদস্য মো.শরিফুল ইসলাম,মো.সোহেল রানা, মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সাধন দাস,সতীশ চন্দ্র রায়, ভিক্টোরি বিশ্বাস দিপা রৌদারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ এপির আওতাভুক্ত সুবিধাভোগী সদস্যদের মাঝে শীতবস্ত্র ও হিসেবে করে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন,সারা দেশে বইছে মূদু শৈত্য প্রবাহ,উত্তরাঞ্চলের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতে প্রকোপ বেশি। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে, শীতার্ত মানুষের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে এস দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ভিশন। এইরকম মেহদী উদ্যোগকে সাধুবাদ জানান এবং গরীব দুঃখী মানুষ ও শিশুদের কল্যাণ কাজে নিয়োজিত ওয়ার্ল্ড ভিশন প্রসংশা করে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খ্রিস্টানরা ব্যবহার করতে পারবে ‘আল্লাহ’ শব্দ: মালয়েশিয়ার আদালত

বোচাগঞ্জে একমি গার্মেন্টসের প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন

বোচাগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে পীরগঞ্জসরকারি কলেজে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী

বিরলে বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

আটায়ারীত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

দিনাজপুর -১ আসনে শীষের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম বিপুল ভোটে বে-সরকারিভাবে নির্বাচিত

ঘোড়াঘাটে ৮৬৭ টি পরিবারের মাঝে জি-আর চাল বিতরণের উদ্বোধন