Monday , 23 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে নব শিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও শিল্পীদের মাঝে শীতবন্ত্র বিরতণ

বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নব শিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২২ জানুয়ারী -২০২৩) বিকালের আরিফ বাজারে নব শিল্পী উন্নয়ন সংস্থার সভাপতি হেমন্ত কান্ত বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, শিল্পীদের সম্পর্কে জানার আগ্রহও আছে তরুণ প্রজন্মের। কিন্তু সঠিকভাবে তার প্রকাশ না থাকায় তারা অনেক কিছুই জানতে পারে না।
অবহেলিত শিল্পীরদের ব্যাপারে তিনি বলেন, প্রত্যেক মানুষের মাঝে একটি শিল্পী প্রতিভা থাকে। যথাযথ পরিবেশ পেলে প্রতিভা বিকশিত হয়। আলোচনা সভা শেষে বীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভালো সংবাদ প্রকাশ করার কারণে নব শিল্পী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম শর্মাকে সম্মাননা স্বারক প্রদান করেন এবং নব শিল্পী উন্নয়ন সংস্থার শিল্পীদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মোছা: আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আলী, জ্যোসনা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, দিনাজপুরের নারী উদ্যোক্তা নিশিতা রায় নিশি, আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মো: হানিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা উত্তম শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব শিল্পী উন্নয়ন সংস্থার সদস্য জয়নাল আবেদীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে খোলা মাঠে বিশেষ নামাজ আদায়

বাসে যাত্রী সেজে ইয়াবা আনার সময় দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

কচুর লতিতেই খানসামায় ভাগ্য বদলের স্বপ্ন

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাণীশংকৈল পৌর শহরজুড়ে শোভায়িত হচ্ছে বনায়ন

বীরগঞ্জে জরাজীর্ণ বসতবাড়িতে ছকিনার জীবনযুদ্ধ প্লাস্টিকের নিচেই কাটে রাত

বাংলাবান্ধা স্থল বন্দরে ভারসাম্যহীন নারীকে   গণর্ধষণ। আটক ৪ ট্রাক  ড্রাইভার

বাংলাবান্ধা স্থল বন্দরে ভারসাম্যহীন নারীকে গণর্ধষণ। আটক ৪ ট্রাক ড্রাইভার

বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল