Thursday , 19 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ১১নং মরিচা ইউনিয়নের আদর্শ গ্রামে পল্লীশ্রী কর্তৃক বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর নিতাইপড়া আদর্শপাড়া গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টা পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মরিচা ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হারুন রশিদ ইউপি সদস্য, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবু তাহের, ৭.৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ রোজিনা বেগম সহ মরিচা ইউপির আদর্শ গ্রাম,নারী ক্লাব, সিবিও সদস্য, ইওফ গ্রুপ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মো. সৈয়দ আলী। দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণকারী বিজয়ী নারী ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

আইনজীবীদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময়

কারা নির্যাতিত নেতার স্বীকৃতি পেলেন বিরল উপজেলার কৃতি সন্তান বিএনপিনেতা আ.ন.ম বজলুর রশীদ কালু

নারী দিবসে এলজিইডির নারী শ্রমিকরা বৈষম্যের স্বীকার

বোচাগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

বোচাগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

পীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে আলমারি বিতরণ

জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বিশেষ সাধারণ সভা

ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল শেখরাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ