Thursday , 26 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রাড়ী সমিতির আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানেউপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রাড়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রাড়ী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩২টি ইভেন্টে ৯০ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শুভ উদ্বোধক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পলিথিন/পলিপ্রপাইলিন-এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন/বাজারজাতকরণ ব্যবহার বন্ধ

কালীপূজায় বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

নদীর পাড়ে ‘ক্যাম্বেল’ জাতের হাঁসের খামার বদলেছে ফারুকের জীবন

এশিয়ার সর্ববৃহৎ গাছে থোকায় থোকায় সুর্যপরী আম, ২ লাখ টাকা বিক্রির আশা !

প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ

বোচাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা চৌকিদার আটক

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত: ২

বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ৪ স্টেশনে বাঁশের ব্যারিকেড

বীরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য