Wednesday , 11 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের দিনাজপুর জেলায় তীব্র শীতে জুবুথুবু শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে এস দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন। ” এক সাথে চলব সুন্দর সমাজ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬০ জন শীতার্ত ও অতি দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারী -২০২৩) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সেচ্ছাসেবী কল্যাণ পরিষদের আয়োজনে কম্বল বিতরণে
বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা উত্তম শর্ম্মার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশিস বাচ্চু। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ এ,কে,এম মাসুদুল হক । বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার একরাম তালুকদার, বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রতন কুমার সাহা রেন্টু, বীরগঞ্জ উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াজুল করিম রিংকু, সমাজ সেবক সোহেল আহমেদ, দিনাজপুরের নারী উদ্যোক্তা নিশিতা রায় নিশি, সা’দ ক্লিনিকের পরিচালক মোঃ আহসান হাবীব শামীম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ নুর নবী নাসিম, পরিচালক ওমর ফারুক। এসময় সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
দেশে মৃদু শৈত্যপ্রবাহের অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে সমাজের বিত্তবান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও বেশি বেশি এগিয়ে আশার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জনগাঁও উচ্চ বিদ্যালয় ৫২ তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রিয়া প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন

পীরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবসে ডাঃ বসন্ত রায় ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে ঠাকুর পঞ্চানন

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

ঠাকুরগাঁওয়ে “স্বপ্ন পূরণে”র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল বীরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন

কাহারোলে যত্রতত্র এলপি গ্যাসের রমরমা ব্যবসা

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে একাদশ শ্রেনীতে ভর্তি ফি সহায়তা পেলেন ৫০ জন শিক্ষার্থীআসবাবপত্র ভাংচুরের অভিযোগ

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম এর নিজ উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরন