Saturday , 28 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগ‌ঞ্জে চাচা কর্তৃক ৫ বছ‌রের শিশুকে ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ উঠে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার পাল্টাপুর ইউ‌নিয়‌নের বুড়িরহাট গ্রা‌মে। গত বুধবার (২৬ জানুয়ারি -২০২৩) দুপুরে বুড়িরহাট গ্রামে সরেজমিনে গেলে শিশুটির ফুফু ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন। স্বজন ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, গত সোমবার দিনেদুপুরে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে, খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের ঘরে নিয়ে যায়। এসময় একই গ্রা‌মের দুলাল হোসেনের ছেলে লম্পট চাচা এক সন্তানের জনক মোমিনুল ইসলাম (২৬) শিশু‌টির মু‌খ চেপে ধরে ধর্ষণ ক‌রে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনায় শিশু‌টি অসুস্থ হ‌য়ে পড়‌লে বিষয়টি এলাকায় প্রকাশ হয়। ঐ রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী -শিশু আইনে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ২০,তারিখ ২৬/১/২০২৩। মামলা রুজু হওয়ার পর বীরগঞ্জ থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পেয়ে ধর্ষক মোমিনুল পা‌লি‌য়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধর্ষক কে ধরতে থানা পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবার উদ্বোধন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি প্রার্থী জাহিদুরের মনোনয়ন পত্র সংগ্রহ

দীর্ঘ ১০বছর পর খানসামা আওয়ামীলীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা

ধানক্ষেতের মাঝে সেলফি ব্রিজ, নেই কোনাে সংযোগ সড়ক!

হরিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১ আহত ৩

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক