Friday , 13 January 2023 | [bangla_date]

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে শীতার্ত দিনমজুর মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। গত ১১ জানুয়ারী বুধবার রাতে উপজেলার দেওখারা গ্রামস্থ এম আই অটো বিক্স এ কর্মরত দিনমজুর অসহায় প্রায় ৩ শতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফান্ডেশনের অন্যতম সদস্য মোঃ আফসার আলী, ফাউন্ডেশনের মহাসচিব মোঃ তানভির মতিন চৌধুরী, অর্থ সচিব মোঃ ফিরোজ্জামান কবির, সদস্য ও এম,আই অটো বিক্সের পরিচালক মোঃ ইসাহক আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ প্রমুখ। আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, বোচাগঞ্জের আপামর জনসাধারণের পাশে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন আছে আগামীতেও থাকবে। আমরা শুধু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছিনা, স্বাস্থ্য, খেলাধুলা ও যে কোন সমাজ সেবায় আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈলে মুদি ব্যবসায়ী আবুল কাশেম মহাজন আর নেই

দিনাজপুরে শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সমাপ্ত

দিনাজপুর শিক্ষাবোর্ডে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আজিজুল হক শাহ কে প্রাইজবন্ড প্রদান

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

এক সময়ের খরস্রোতা ইছামতি নদী এখন ফসল চাষের ক্ষেত !

ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা !

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান

সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক পৃথক চারটি অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত