Friday , 27 January 2023 | [bangla_date]

বোচাগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। “চোখের ছানি রোগ এর চিকিৎসা নিয়ে, পৃথিবীটাকে দেখবো নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আটগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সফিকুল আলম স্মরণে গতকাল ২৬ জানুয়ারী বৃহস্পতিবার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু রোগীদের সেবা প্রদান করেন গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অভিজ্ঞ ডাক্তারগণ। মোল্লাপাড়া যুব উন্নয়ন সংসদের আয়োজনে ও আন্ধেরী হিলফী জার্মানীর অর্থায়নে চক্ষু রোগীদের মধ্যে থেকে ছানি অপারেশণ ও লেন্স প্রতিস্থাপন এর জন্য পরীক্ষা নিরীক্ষা করে রোগী বাছাই শেষে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বাছাই করা চক্ষু ছানি রোগীদের বিনা খরচে বাসে করে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয হতে লেন্স প্রতিস্থাপন এর লক্ষে দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন মোল¬াপাড়া যুব উন্নয়ন্ন সংসদ এর সভাপতি মরহুম সফিকুল আলমের ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিকুর রহমান নভেল, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক প্রমুখ। উক্ত চক্ষু শিবির ক্যাম্পে এবার ৬ শতাধীক চক্ষু রুগীর মধ্যে থেকে বাছাই করে ছানি রোগীদের গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এ প্রেরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজ (৩ ডিসেম্বর) পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

বীরগঞ্জে আমণ ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ*ত্যু

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

বঙ্গবন্ধুর নজরুল

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি সমপ্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের মানুষ শোকে মুজ্যমান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯-১০ এর মধ্যে ওঠানামা করছে হাড়কাঁপানো শীত, শৈত্যপ্রবাহ

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

আটোয়ারীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ও কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা