Monday , 9 January 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ওয়ার্কাস পাটির কর্মীসভা গতকাল সোমবার পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে অনূষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পাটির সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জেলা কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা ওয়ার্কাস পাটির সম্পাদক সাদেকুল ইসলাম, জেলা ওয়ার্কাস পাটির সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদস্য আব্দুল হামিদ,ধনেশ্বর রায়,হামিদুর রহমান প্রমূখ।
সভায় ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট মনোনীত ওয়ার্কাস পাটির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীকে নির্বাচিত করার লক্ষে করণীয় বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় নির্বাচনী কমিটি গঠন করা হয়। সভা শেষে ১৪ দলীয় জোট মনোনীত ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
অপরদিকে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ, শিবদীঘি উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও আমজুয়ান গ্রামে গণসংযোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বীরগঞ্জে ভারী বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান, ব্যাপক ক্ষতি আশঙ্কা 

বই এর নির্যাস প্রকৃত জ্ঞান আহরনে সহায়ক-এমপি জুঁই

বিরামপুরে মাইক্রোবাসের  ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

বীরগঞ্জে মানবিক সাহায্যে এগিয়ে এলেন ইউএনও তানভীর আহমেদ

রাণীশংকৈলে ৭৮বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার!

ঠাকুরগাঁওয়ে ‘দ্যা রয়েল লাউঞ্জ’ নামে নতুন চাইনিজ উদ্বোধন

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা