Tuesday , 24 January 2023 | [bangla_date]

রাণীশংকৈলে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে সোমবার (২৩
জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা আদর্শ মানবিক প্রবাসী সংগঠনের উদ্যোগে
পৌরশহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল মাঠে অসহায়
নারী-পুরুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ৩০০ কম্বল ও ৬৫ টি কোরআন শরীফ
বিতরণ করা হয়।
প্রবাসী অভিভাবক আলহাজ্ব এবায়দুর রহমানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ
সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথির বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম ও হরিপুর উপজেলা
ভাইস চেয়ারম্যান মোতাহারা বেগম সুমী।
আরো বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ, অধ্যাপক আনোয়ারুল
ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলী, কালের কন্ঠ প্রতিনিধি
সফিকুল ইসলাম শিল্পী, দৈনিক করতোয়া প্রতিনিধি মো. বিপ্লব, জেলা ছাত্রলীগ
সহ সভাপতি সোহেল রানা, ফেসবুক ব্যবহারকারী কারী এ্যডমিন হারুর অর
রশিদ,প্রবাসীর সন্তান মোছাঃ মুসকানসহ প্রবাসীদের অভিভাবকবৃন্দ ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিরা অসহায় শীতার্ত নারী -পুরুষ ও মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের
মাঝে শীতবস্ত্র হিসাবে ৩০০ টি কম্বল ও ৬৫ টি কোরআন শরীফ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও সদর

গ্রেনেড হামলার প্রতিবাদে খানসামায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ে শিক্ষিকার বদলির প্রতিবাদে পঞ্চম দিনেও শিক্ষার্থীদের অনশন

হাকিমপুরে পৌর মেয়রের বাসায় আগুন, দুই যুবকের মরদেহ উদ্ধার

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনি সামগ্রী বিতরণ

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী —–পথসভায় ডা. জাহিদ হোসেন

পীরগঞ্জে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ