Tuesday , 10 January 2023 | [bangla_date]

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (৯ জানুয়ারি) বিকালে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে উপজেলা এরিয়ার ১২টি শাখায় ১২৭ জন মানুষের মাঝে শীতবস্ত হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যোনাল ম্যানাজার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি যোনাল অডিট অফিসার আব্দুল আলীম মোল্লা।
এছাড়াও উপজেলা শাখা এরিয়া ম্যানাজার আব্দুল ওয়ারি, শাখা ব্যবস্থাপক আঃ বাতেন খন্দকার প্রমুখ।

এছাড়াও গ্রামীন ব্যাংক শাখার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক।এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। প্রতিবছর গ্রামীন ব্যাংক এমন কনকনে শীতে শিতবস্ত্র বিতরণ করে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঝড়ে পড়া ট্রলিভর্তি সরকারী গাছ চোরাইভাবে পাচারের সময় জব্দ

ঠাকুরগাঁওয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ির মরদেহ উদ্ধার !

বীরগঞ্জে পুকুর থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

দুই কর্মকর্তা ছুটিতে,অফিস তালাবদ্ধ, ভোগান্তীতে সাধারণ মানুষ

কাহারোলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

হাসান রাশেদের শাস্তি দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার স্কুল সমুহের সামনে থেকে ময়লা আবর্জনা অপসারন

বীরগঞ্জে বোলদিয়াপাড়া সামাজিক গোরস্থান রক্ষার দাবীতে বিক্ষোভ

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল