Tuesday , 3 January 2023 | [bangla_date]

রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালন

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ২ জানুয়ারি সাড়ম্বরে জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইএসডিও’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, শিক্ষক, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম। আরো বক্তব্য দেন- সহ-শিক্ষা অফিসার সীমান্ত বসাক, তথ্য অফিসার হালেমা বেগম, মৌলানা সামসউদ্দিন, মৌলানা আসলামউদ্দিন, ষড়জ শিল্পীগোষ্ঠী সভাপতি সহ-অধ্যাপক রেজাউল ইসলাম, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম, সেবাগ্রহীতা তোফাজ্জল হোসেন প্রমুখ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন উপকারভোগিকে সম্মাননা স্মারক দেয়া হয়।উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নুরুল উলুম কওমিয়া হাফিজয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, দিনাজপুরের উদ্যোগে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

বীরগঞ্জে ভূট্রা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধী কে হত্যার অভিযোগ

দিনাজপুরে ২ টাকার বিনিময়ে শীতার্তদের কম্বল বিতরন

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

বোচাগঞ্জে বাজুস এর কমিটি গঠন জয় সভাপতি টুকু সম্পাদক

পীরগঞ্জে কালের কন্ঠ শুভ সংঘের কম্বল বিতরণ

হরিপুরে সার সংকট-দিশেহারা কৃষক

দিনাজপুরে এপেক্স ডিস্ট্রিক সেভেন এর বৃক্ষরোপন

তথ্য তথ্য খেলা মোঃ- ফয়সাল ইসলাম (নয়ন)