Tuesday , 3 January 2023 | [bangla_date]

রানীশংকৈলে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সফিকুর ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ঠিকাদার, পৌর সভাপতি শামসুল আরেফিন ও সাধারণ সম্পাদক রমজান আলী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা শামসু হাবীব বিদ্যুৎ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ইসহাক আলী এবং আব্দুল খালেক প্রমূখ। এসময় দলের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা উপনির্বাচনে হাফিজ উদ্দিন আহম্মেদকে এমপি হিসেবে দেখতে চায়, এমন মন্তব্য করেন। পীরগঞ্জ -রানীশংকৈল উন্নয়ন করতে এ মুহূর্তে হাফিজ উদ্দিন আহম্মেদের বিকল্প নেই বলেও বক্তারা বলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা বিএনপির প্রচারপত্র বিলি

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যু

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরিক্ষায় নকল সরবরাহ আটক চার

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

নির্বাচনে বিজয়ী হওয়ায় গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় ভাসছেন ‘মুক্তা’

দিনাজপুরে করোনায় দুই নারীর মৃত্যু

ঘোড়াঘাট ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা একজন নিহত

দিনাজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত