Thursday , 5 January 2023 | [bangla_date]

রানীশংকৈল পৌরসভা কাযার্লয়ের চুরি; আতংকে পৌরবাসি

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা কাযার্লয়ে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান জানান, পৌরসভা কাযার্লয়টি সিসি ক্যামেরার আওতাভুক্ত। সিসি ক্যামরোয় দেখা যায়, মধ্যে রাতের দিকে পৌরসভা কাযার্লয়ে একজন চোর প্রবেশ করে। প্রথমে সে পৌরসভার বারান্দার সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। বেশ কয়েকটি কাযার্লয়ের তালা ধারালো অস্ত্র দিয়ে তালা কেটে কক্ষে প্রবেশ করে। এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্রাদি তছনছ করে। এমনকি কাযার্লয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল তছনছ করে।
মেয়র মোস্তাফিজুর রহমান আরোও জানান, অফিসের প্রয়োজনীয় কিছু টাকা ছিল তাও নিয়ে যায় দূর্বৃত্তরা। তিনি জানান হয়তো গুরুত্বপূর্ণ অনেক কিছুই খোয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মেয়র মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি থানায় অবগত করা হয়েছে, পুলিশ এসে সরেজমিনে তদন্তে করে গেছেন। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
এ দিকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা কর্তৃপক্ষ মামলা দিলে আসামী ধরতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবীতে প্রতিবাদ মিছিল

পীরগঞ্জেউপজেলাসংলাপঅনুষ্ঠিত

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মন্ডপে দুর্গোৎসব !

বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠিত

বীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

মহিলা পরিষদের বৃক্ষ রোপণ কর্মসূচীতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত সাধ্য মতো গাছ লাগানো

বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা