Saturday , 28 January 2023 | [bangla_date]

লোকজ সংস্কৃতি আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে- নৌ প্রতিমন্ত্রী

বোচাগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি।। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কবির নাম জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। যিনি চারনের বেশে এই নদী মাতৃক বাংলাদেশে নদীর তিরে তিরে পাহাড় পর্বতে সমতলে ঘুরেছেন দেশের মানুষের কল্যানে কাজ করেছেন। ছাপান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছেন। বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠীর সাথে কথা বলেছেন জেনেছেন এবং সকলের সম্মিলিত উচ্চারন যেটা আমরা ৭ মার্চের ভাষনে পাই তিনি যেই কবিতাটি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এটাই আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ট কবিতা। যেই কবিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। যেই কবিতা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। যেই কবিতার পথ ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বির্নিমান হয়েছে।
তিনি আরো বলেন, আমরা এই সোনার বাংলাকে ধরে রাখতে চাই। এই সোনার বাংলাকে ধরে রাখতে হলে আমাদের সংস্কৃতির কোন বিকল্প নেই। আমাদের কবি সাহিত্যিকদের জানতে হবে সেটাকে ধারন করতে হবে এবং সেটাকে লালন করতে হবে। তাহলেই আজকেই এই চারণ উৎসব স্বার্থক হবে।
গতকাল ২৮ জানুয়ারি শনিবার বিকালে বোচাগঞ্জের রবিন্দ্র-নজরুল মঞ্চে জাতীয় চারণ কবি সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী চারণ কবি উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, রবিন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, জাতীয় চারন কবি সংঘের সভাপতি এম,এ কুদ্দুস সরকার প্রমুখ। এসময় উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শামীম আযাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ফল উৎসব !

বিরলে শতবর্ষ বয়সী ভিক্ষুক আকবর আলী অতিকষ্টে দিনাতিপাত করছেন

দিনাজপুরে আশ্রায়ন প্রকল্পের ২৫টি ভুমিহীন পরিবারকে উচ্ছেদ চক্রান্ত ও জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তীব্র তাপদাহেও চলছে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি সেচ প্রকল্প নিরবিচ্ছিন্ন সেচ দিতে পেরে খুশি কৃষক

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।

দিনাজপুরে ব্রয়লার মুরগির মাংসও কেজিতে বেড়েছে ৮০ টাকা

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার

বীরগঞ্জে জনবল সংকটে ব্যাহত মৎস্যবিষয়ক সেবা

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে