Friday , 20 January 2023 | [bangla_date]

সরকারি শিশু পরিবার শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণকালে জেলা প্রশাসক

সরকারি শিশু পরিবার শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণকালে জেলা প্রশাসক
স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করবে তোমাদের
মতো আজকের শিশু খেলোয়াররা
দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করবে তোমাদের মতো আজকের শিশু খেলোয়াররা। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে পারলে তোমরা একদিন বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
বৃহস্পতিবার রাজবাটী সরকারি শিশু পরিবার এর আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) নিবাসীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবার (বালক) এর উপতত্ত¡াবধায়ক মাহমুদা নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হান কবির সোহাগ, দেবাশীষ ভট্টাচার্য ও সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সরকারী শিশু পরিবার এর কারিগরি প্রশিক্ষক ফাহমিদা খাতুন। প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্থদের ৬ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান

​ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

দিনাজপুরে জিয়া পরিষদের উদ্যোগে মানববন্ধন

ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে: পীরগঞ্জে মির্জা ফখরুল