Saturday , 14 January 2023 | [bangla_date]

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ শামীম নামে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত শামীম(৩০) উপজেলার তিনুয়া গ্রামের হাসির উদ্দিনের ছেলে। এ সময় একটি প্রাইভেটকার ও ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১ রাত টার দিকে হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের রাবেয়া মোড় নামক স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ২২০ বোতল ফেন্সিডিলসহ শামীমকে গ্রেফতার করে।

অভিযান পরিচালনা করেন রাণীশংকৈল সার্কেল এ এসপি কামরুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, এস আই আবু ঈশা,এস আই জাহাঙ্গীর আলম,এস আই রাকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

জানা যায় উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সে মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে। এ ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শামীমকে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

হরিপুরে ‘এ আর ফাউন্ডেশনের’ ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ

কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি, চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে আ.লীগ নেতার শুভেচ্ছা ও মতবিনিময়

কাহারোলে ধানের খড় বিক্রির উদ্দেশ্যে এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

পীরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা- গ্রেফতার ১

অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে আটক ২ জন

বোদায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

রোববার ৭মার্চ ৫ বিভাগে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টি হতে পারে