Monday , 16 January 2023 | [bangla_date]

হরিপুরে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
দীর্ঘ ৪৮ বছর পর শুরু হতে যাচ্ছে ‌‘শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (১৬ জানুয়ারি) সোমবার সকালে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক।

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

চিরিরবন্দরের ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রী বরাবরে স্বামরকলিপি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিরা

দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা

বীরগঞ্জে আমড়া বিক্রিতেই চলে শিশু মোসলেমের সংসার

বোচাগঞ্জে বৃষ্টির জন্য মোনাজাত

পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ