Sunday , 29 January 2023 | [bangla_date]

হরিপুরে ৪ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের বেলুয়া গ্রামের আমিনা বেগম ও আজিজুলের ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার ( ২৯ জানুয়ারি ) দুপুর ১২টায় ওই গ্রামের আমিনার শয়ন ঘরের পাশ্বে ছোট ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলা করার সময় আগুন লেগে,মূহুর্ত্তের মধ্যে আমিনা ও আজিজুলের ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আজিজুল উপজেলার আমগাও ইউনিয়নের বেলুয়া গ্রামের বাবর আলীর ছেলে, আমিনা একই গ্রামের মৃত আংগায়ের স্ত্রী।
আজিজুল নয়া দিগন্তকে জানান, দুপুর বারোটার দিকে ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলা করার সময় আমিনার ঘরে আগুন ধরিয়ে দিলে
লেলিহান আমার শয়ন ঘরে দাউ দাউ করে জ্বলে উঠে। মূহুর্ত্তের মধ্যেই আগুন ৪টি ঘর পুড়ে যায়।

হরিপুর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়্ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ইতিমধ্যে আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার পোড়া বাড়ি পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে  ধর্ষণের শিকার গৃহবধূ

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

বিনামূল্যে আইনী সহায়তা প্রদান সভায় সিনিয়র সহকারী জজ বর্তমান সরকার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে

উত্তরাঞ্চল সফর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার বীরগঞ্জে বিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

রাষ্ট্র সংস্কার ও সংস্কৃতি সংস্কারের দাবীতে দিনাজপুরে শিল্পী ও শিক্ষার্থীদের মানববন্ধন

নব নির্বাচিত কার্যকরি কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০তম এজিএম মুলতবি

দিনাজপুরে মটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির সাধারন সভা

বিজয়ের ৪৯ তম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার