Monday , 16 January 2023 | [bangla_date]

হরিপুর থানা চত্বরে বিষমুক্ত সবজি চাষ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা চত্বরে আম,লিচু লেবুর বাগানে রয়েছে। এর পরেও পরে ছিল পতিত কিছু খণ্ড খণ্ড জমি সেই জমিতে ওসি শুরু করে শীতকালীন সবজি চাষ। এখন সেখানে শোভা পাচ্ছে শীতকালীন সবজি। রয়েছে বিভিন্ন জাতের ফুল ফলের গাছ৷

থানা চত্বরের অনাবাদি জমি খণ্ড খণ্ড করে এই সবজি চাষ করছেন পুলিশ সদস্যরাই। সকাল-বিকালে যাঁর যে সময় অবসর থাকে, সেই পুলিশ সদস্যরা নিজ হাতে সবজি ক্ষেত পরিচর্যায় নেমে পড়েন।

খণ্ড খণ্ড জমিতে এখন শোভা পাচ্ছে লালশাক, আলু,বেগুন,শিম,লাউ,টমেটো,মরিচ,মিষ্টিকুমড়াসহ নানা ধরনের শীতকালীন সবজি।

এ দৃশ্য দেখে থানায় সেবা নিতে আসা ব্যক্তিদেরও মন ভালো হয়ে যায়। মিজানুর রহমান নামে এক ব্যাক্তি বলেন, ‘কিছুদিন আগে একটি কাজে আমি থানায় গিয়েছিলাম। থানার ভিতরের প্রাকৃতিক পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লাগল।’ এরপর নিজেও বাড়ির আঙিনায় সবজি চাষ শুরু করেন বলে জানান তিনি৷

হরিপুর থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। এ কথায় উদ্বুদ্ধ হয়েই আমরা সবাই থানা চত্বরের পতিত জমি কাজে লাগানোর চেষ্টা করেছি। এতে আমরা যেমন বিষমুক্ত সবজি নিজ হাতে তুলে খেতে পারছি, অন্যদিকে অবসর সময় সব জিক্ষেত পরিচর্যার মাধ্যমে ভালো সময় কাটছে।আমি নিজেই দুটি খাটালে লালশাক, বেগুন, লাউসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছি। নিজ হাতে পরিচর্যা করা গাছে ফল-ফুল এলে ভীষণ ভালো লাগে। তা ছাড়া কীটনাশকমুক্ত তরতাজা সবজিও পাচ্ছি এখান থেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন জব্দ করলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা

রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন

ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে পুলিশ কনেস্টবল প্রত্যাহার

পীরগঞ্জে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জয়নাল আবেদীনের জানাজা ও দাফন সম্পন্ন

হরিপুর সীমান্তে কিশোরকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল বিএসএফ সদস্যরা!

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ  ও কাঁচামরিচ এখন ২০ টাকা

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ ও কাঁচামরিচ এখন ২০ টাকা