Sunday , 29 January 2023 | [bangla_date]

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩বাস্তবায়নের অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সম্মানিত ডীন ও চেয়ারম্যানবৃন্দের জন্য “৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টায় উক্ত কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, উপস্থাপনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সিনিয়র এসোসিয়েট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মোঃ রশিদুল হাসান।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান বলেন, আজকের কর্মশালার বিষয়টি বর্তমান সময়ে খুবই গুরুত্বপ‚র্ণ। ৪র্থ শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি এবং কিভাবে এর প্রয়োগ করতে হবে সেটিই আজকের কর্মশালার বিষয়বস্তু।
তিনি বলেন. জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, নির্ধারিত সময়ের আগেই তিনি তা করতে সফল হয়েছেন।এখন প্রধানমন্ত্রী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের ৪টি মৌলিক ভিত্তি নির্ধারিত হয়েছে, সেগুলো হল স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ণমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এই ভিত্তিগুলো গঠনে আমাদের ভ‚মিকা রাখতে হবে। আজকের এই কর্মশালা সেক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে বলে আশা করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শীতের কম্বল বিতরণ হচ্ছে গ্রীস্মে !

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

নিজের উৎপাদিত কুটির শিল্পপণ্যের বাজারজাত করণে আধুনিকতার আশ্রয় নিয়েছে মাইকেল

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

বীরগঞ্জে চোরাই স্বর্ণে ও মোবাইল উদ্ধার, আটক -৪

হাবিপ্রবির ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনকারীদের মিলনমেলা

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

দিনাজপুরে ১৩টি ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু কোন ডুবুরি নেই

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !