Sunday , 19 February 2023 | [bangla_date]

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে অতিরিক্ত সচিব উত্তরবঙ্গে মা ও শিশু স্বাস্থ্য সেবায় অরবিন্দ শিশু হাসপাতাল যথেষ্ট অবদান রাখছে

স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মুঃ এনামুল হক বলেছেন উত্তরবঙ্গে মা ও শিশুর সেবায় অরবিন্দ শিশু হাসপাতাল যথেষ্ট অবদান রেখে চলেছে। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক চিকিৎসায় এগিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক সহযোগিতা করা হবে।
শনিবার দিনাজপুরের মা ও শিশু সেবার হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন করতে আসেন স্বাস্থ্য মন্ত্রনালয় অতিরিক্ত সচিব ড. মুঃ এনামুল হক। তার সাথে উপস্থিত ছিলেন উপ-সচিব ড. সৈয়দা নওশীন গার্লিনী, সিনিয়র সহকারী সচিব প্রোগ্রাম ম্যানেজার সাইদুর রহমান, সিনিয়র সহকারী সচিব রেজাউল করিম, সিনিয়র সহকারী সচিব ফাতেমা যোহরা, ফোকাল পার্সন বিএনএইচএএল ডাঃ সুব্রত পাল, মেডিকেল অফিসার ডাঃ সামিউল হুদা ও গবেষনা কর্মকর্তা আসিফ করিম।
অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির যুগ্ম সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল, মেডিকেল সম্পাদক আলহাজ¦ মোঃ সাইদুর রহমান, দিলীপ সাহা, সদস্য আলহাজ¦ রেজাউল করিম, শেখ আব্দুর রশিদ তোতাসহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ। হাসপাতালের সাধারণ সম্পাদক শামীম কবির প্রধান অতিথি অতিরিক্ত সচিব ড. মুঃ এনামুল হককে জানান, এ হাসপাতাল একটি কমিটির মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা সরকারী সাহায্য পেলে সারা বাংলাদেশের মধ্যে মা ও শিশু স্বাস্থ্য সেবার একটি মডেল হাসপাতাল গড়ে তুলতে সক্ষম হবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩ টি গাঁজার গাছসহ গ্রেফতার এক জন

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণ রাজশাহীকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

দিনাজপুরে গণ প্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

বালিয়াডাঙ্গীতে ৫৩ মধ্যে ৪৮টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে ঘর– প্রেস ব্রিফিংয়ে ইউএনও

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে