Saturday , 4 February 2023 | [bangla_date]

আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন …..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধন সরকার, উন্নয়নশীল সরকার। আওয়ামীলীগ যখনই ক্ষমতা আসে তখনই দেশের উন্নয়ন হয়। আর এই উন্নয়ন দেশের বিরোধী শক্তিরা দেখতে পায় না। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্যোশে বলেন,আজকে তোমরা শিখার জন্য এই কলেজে ভর্তি হয়েছো। স্কুল জীবন পেরিয়ে কলেজের এই জীবনটা খুবই গুরুত্বপুণ। এই জীবন তোমাদের স্বপ্ন পুরনের জীবন, ভাল করে লেখাপড়া শিখবে, তোমরাই দেশের উন্নয়নে কাজ করবে। এই জন তোমাদের ভাল করে লেখাপড়া করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বোদা পাথরাজ সরকারি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারপ্রাপ্ত অধক্ষের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা। স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম। এর আগে অনুষ্ঠানে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ক্রেস্ট নিয়ে বিদায় জানানো হয়। আলোচনা শেষে মন্ত্রী কলেজের সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সব শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

বাঁশের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা

সাগর কলা খ্যাত ‘দশমাইল কলার হাট’ জমজমাট

দূর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে

‘যদি ফের বৃষ্টির পানি আসে’-রাণীশংকৈলে আলুচাষিদের আশঙ্কা

পল্লীশ্রী’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

বীরগঞ্জে মনোনয়ন ফরম জমা দানে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা

হরিপুরে সড়কের পাশে যুবকের মৃ’তদে’হ  উ’দ্ধার

হরিপুরে সড়কের পাশে যুবকের মৃ’তদে’হ উ’দ্ধার

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে চাকুরী বাজার ও নিয়োগ দাতাগণের সাথে সচেতনতামূলক সভা

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ