Monday , 27 February 2023 | [bangla_date]

আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত

আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। দ্র্রব্য মুল্যের উর্ধ্বগতি ও আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এখন থেকেই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্¦ সহকারে দেখছেন এবং আগামীতেও দেখবেন, এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী’র নেতৃত্বে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা গেছে। এসময় তিনি জরিমানা আদায়ের সাথে সাথে ব্যবসায়ীদের কি করনীয়, সে সম্পর্কে পরামর্শ মূলক সতর্ক করে দেন। এর আগে গত ২৬ ফেব্রæয়ারী ভোক্তা অধিকার অধিদপ্তরের নেতৃত্বে বাজারের বেশ কিছু দোকানে অভিযান পরিচালিত হয়। প্রতিদিন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্য ক্রয় করতে করতে এলাকার মানুষ প্রতিনিয়ত ঠকছেন। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির এই বাজারে উপজেলার সর্বত্র নিয়মিত বাজার মনিটরিং হবে এমন প্রত্যাশা সকলের, এক্ষেত্রে মনিটরিংয়ের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো তথ্য ও আদিবাসী মেলা

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৬ বছর পলাতক থালেন ৬ মাস সাজার ভয়ে

সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণ

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের ক্ষতিপুরণসহ চার দফা দাবী

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

শেখ হাসিনার নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতৃবৃন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি