Tuesday , 7 February 2023 | [bangla_date]

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানাগেছে, রবিবার (৫ ফেব্রæয়ারি) সরকারি আদেশ অমান্য করে আবাদি জমির মাটি কেটে বিক্রি যাহা দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার রাধানগর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের সাঈদ আলীর পুত্র মোঃ হারুন ইসলাম(২৪) কে ১০০০/- টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন যাহা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধে বলরামপুর ইউনিয়নের চামেশ^রী গ্রামের ফইজুলের পুত্র মোঃ আব্দুল মালেক (২৮) কে ২০০০/-টাকা এবং ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারা ৫ লঙ্ঘনের অপরাধে বলরামপুর ইউনিয়নের চামেশ^রী গ্রামের চান্দু মোহাম্মদের পুত্র মোঃ মকছেদুর রহমান(৩৫) কে ৫০০/- টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। অপরদিকে একই দিনে বিকেলে প্রকাশ্যে ধুমপানের বিজ্ঞাপন প্রচার যাহা ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারা ৫ লঙ্ঘনের অপরাধে আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের উপেন্দ্রনাথের পুত্র বকুল চন্দ্র বর্মণ(৪০) কে ১৫০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম। ভ্রাম্যমান আদালত পরিচালনাার সময় আটোয়ারী থানা পুলিশ সহযোগিতা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অর্থনীতির চাকা সচলে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্কুল শিক্ষার্থীদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে চাকরি প্রত্যাশীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সমৃদ্ধ বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিক পালিত

যাত্রীবেশে রিকশাভ্যান ছিনতাই চেষ্টা, চালককে কুপিয়ে জখম

নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা দিনাজপুরের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই

পঞ্চগড়ে রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা উন্নীত করার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ