Sunday , 26 February 2023 | [bangla_date]

আটোয়ারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অফিস চত্তরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। প্রাণীসম্পদ প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, খামারী মোঃ মানিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সোহাগ রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । আলোচনা শেষে প্রধান অতিথি মেলারবিভিন্ন স্টল পরির্দশন করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৪টি স্টলের মালিকগণ পশু, পাখি, হাস, মুরগি, খরগোস সহ বিভিন্ন প্রাণী দর্শনার্থীদের প্রদর্শণ করেন। ওই দিন বিকেলে পুণঃরায় প্রধান অতিথি উপস্থিত হয়ে বিজয়ী মালিকগণকে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ফুলের বাগান রোগীদের মাঝে প্রশান্তি এনেছে

ওয়ার্ল্ড ভিশনের অর্ধ-বার্ষিক শিখন কর্মশালায় বক্তারা আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই

কাহারোলে সাগরিকা বাসে আগুন

পীরগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে স্বারকলিপি

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পীরগঞ্জে ১৫ বছর পর পৌর পাঠাগার চালুর উদ্যোগ

চির নিদ্রায় শায়িত হলেন আব্দুল মতিন

রাণীশংকৈল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে গণ অভ্যর্থনা

গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান