Monday , 13 February 2023 | [bangla_date]

আটোয়ারী সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দীর্ঘ দুই বছর পর পঞ্চগড়ের আটোয়ারী সরকারী পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সহ ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক
অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ
মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত
প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুল কুদ্দুশ, জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী উপজেলা
প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক শরমিন পারভীন। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ
আমন্ত্রীত অতিথিগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বীরগঞ্জে অতি দরিদ্র মানুষের জমানো টাকা নিয়ে উধাও যুব কল্যাণ বহুমুখী সমিতি

পেঁপে চাষে সফলতা পেয়েছেন সাকিনুর ইসলাম

খানসামায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ