Thursday , 9 February 2023 | [bangla_date]

আমার জন্য তোমাদের অনেক সন্মান গেছে’ লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা

দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় নওসিন জাহান নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার বেলা ১২টার দিকে এইচএসসির ফল প্রকাশের পর নিজ বাড়িতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।
শিক্ষার্থী নওসিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে পরিবারের সঙ্গে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুট লেখে যায়। সেখানে লেখা আছে-আমি জানিনা কিভাবে এতো খারাপ ফলাফল হলো আমার। আমি পারবো না এতো খারাপ রেজাল্ট নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আব্বু ও আম্মু আমার জন্য তোমাদের অনেক সন্মান গেছে। আমাকে ক্ষমা করে দিও সকলে। আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কোন কিছুর যোগ্য হতে পারলাম না।
নওসিনের বাবা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, তার মেয়ে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং জিপিএ-৪ পেয়ে পাশ করে। তবে কাঙ্খিত ফল না পাওয়ায় সে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম জানান, আশানুরুপ ফলাফল না হওয়ায় একটি চিরকুট লিখে নওশিন আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জন্মদিনে প্রথমবারের মতো কেক কাটলো একসঙ্গে জন্মানো সেই চার শিশু

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু : প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

সাদা শাপলার বিল জুড়ে ফুলের বিছানা

২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ  আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

কাহারোলে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন