Monday , 27 February 2023 | [bangla_date]

আমেনা বেগম হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি \ দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার ২২দিন পর দিনাজপুর শহরে প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার হত্যা মামলায় আটক প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন মিন্টুকে দিনাজপুর আদালতে তোলা হয় এবং ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে রবিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের গোর এ শহীদ বড় ময়দান এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন মিন্টুকে (৫৩) গ্রেফতার করে পুলিশ।
এনিয়ে এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামি গ্রেফতার হলো এবং এজাহারনামীয় পলাতক আরও চার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেন ঘোডাঘাট থানার ওসি আবু হাসান কবির।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির এর সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে গোপন সংবাদে জানতে পারি, আমেনা বেগম হত্যা মামলার প্রধান আসামি দিনাজপুর শহরে অবস্থান করছেন। সঙ্গে সঙ্গেই একাধিক পুলিশের দল সেখানে উপস্থিত হয়। বিকাল ৪টার দিকে দিনাজপুর শহরের গোর এ শহীদ বড় ময়দান এলাকা থেকে তাকে গ্রেফতারে সমর্থ হই। সোমবার হত্যা মামলায় আটক প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন মিন্টুকে দিনাজপুর আদালতে তোলা হয় এবং ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাটে গত ৪ ফেব্রæয়ারি জমি নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত আমেনা বেগম উপজেলার সিংড়া ইউপির বারপাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। ঘটনার দিন রাতেই নিহতের স্বামী সেকেন্দার আলী বাদী হয়ে ঘোডাঘাট থানায ৬জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৬/৭জনকে আসামি করেন। ঘটনার পরপরই পুলিশ এজাহার নামীয় সাখাওয়াত হোসেনকে (৪০) গ্রেফতার করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা আ’লীগে কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ পৌরসভা নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করার অভিযোগ

বীরগঞ্জে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পার্লামিন্টোরিয়ান বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন!

দেশ ও দেশের মানুষের উন্নয়ন করাই শেখ হাসিনার লক্ষ্য—হুইপ ইকবালুর রহিম

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র আজ ২৭তম মৃত্যুবার্ষিকী