Monday , 13 February 2023 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের বাল্য বিবাহ মুক্ত গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিনাজপুরে ৫টি উপজেলায় ৫টি গ্রামকে অবিলম্বে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষনা দেওয়া হবে

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় পাঁচটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে ওয়ার্ল্ড ভিশন যে কার্যক্রম পরিচালনা করছে তাদের সহযোগিতা করার জন্য জিও-এনজিও সকল পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা দিতে হবে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র আয়োজনে জেলা পর্যায়ে বিবাহ মুক্ত গ্রাম বিষয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সেলভেস্টার গোমেজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ, সদর ইউএনও মোঃ রমিজ আলম, কাহারোল ইউএনও নাঈম হাসান খান, ঘোড়াঘাট ইউএনও মোঃ রফিউল আলম, বীরগঞ্জ ইউএনও জিন্নাত রহমান, বিরল ইউএনও মোছাঃ আফসানা কাউসার, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মোর্শেদ আলী খান, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক কাশী কুমার দাস ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন কাহারোল এপি ম্যানেজার কুহু হাগিদক। উল্লেখ্য দিনাজপুর পৌরসভা, আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন, শশরা ইউনিয়নের চোওড়া, পশ্চিম শিবরামপুর, পারদিঘন, গোবারাপাড়া, দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্য বিবাহ মুক্ত কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সাতজন সাবেক কাউন্সিলর সহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান

পঞ্চগড়ে করতোয়া নদীতে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের পানিতে খুশি কৃষক

প্রভাত সভাপতি-মর্তুজা সম্পাদক পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আগামীকাল ঈদ-উল-আযহাঃ এখনই সাবধান হন!

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু

আটোয়ারীতে নবাগত ডাক্তারদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পঞ্চগড়ের দোলন কে দুদকের পিপি নিযুক্ত করায় অভিনন্দন অব্যাহত

দিনাজপুরে পিঠা উৎসবে উপচেপড়া ভীড়

বীরগঞ্জে ছুরাতুন নেছা নূরানী ক্যাডেট একাডেমির নূরানী শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন