Friday , 17 February 2023 | [bangla_date]

খানসামায় ৪ অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খানসামা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম সামিউল ইসলাম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
জানা যায়, সরকারী অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরী ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং সরকারী নির্দেশনার কম সাইজে ইট তৈরী করার অপরাধে খানসামা উপজেলার কুমড়িয়া মন্ডলের বাজার এলাকার টু-স্টার ব্রিক্সস ও এমএমকে ব্রিক্সসকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা এবং পুলহাট এলাকার আরএটি-১ ও আরএটি-২ নামে দুই ইটভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটাকে সর্তক করে অভিযান পরিচালনা করা হয়। খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় এ্যাড: আবেদুর রহমান!

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত ২

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে –হুইপ ইকবালুর রহিম

প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের ইট ভাটায় ম্যাজিস্ট্রেটের হানা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

নিলাম বিজ্ঞপ্তি ।।পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন

খানসামায় নাশকতার মামলায় দুই যুবদল নেতা ও এক স্বেচ্ছাসেবক দলের নেতা আটক