Tuesday , 21 February 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে পিকনিক বাসের ধাক্কায় যুবক নিহত

ঘোড়াঘাট প্রতিনিধি \দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাস্তা পারাপারের সময় পিকনিক বাসের ধাক্কায় রেনতুস হেমব্রোম নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেনতুস হেমব্রোম দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউপির ধানজুড়ি-কালিশহর গ্রামের পাউলুস হেমব্রোমের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির আবিরের পাড়া গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি পিকনিক বাস ঘোড়াঘাটের মিশন মোড়ে পৌঁছালে রাস্তা পারাপারের সময় রেনতুস হেমব্রোমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক লুইস হেমব্রোম বলেন, দুলাভাই বগুড়ার একটি ইটভাটায় কাজ করতেন। বাসে করে তিনি মিশন মোড়ে নামেন। রাস্তা পারাপারের সময় তিনি নিহত হন।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: ওয়ার্ড পর্যায়ে নৌকার প্রতীকের অফিস উদ্বোধন

খানসামায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত রোগী

বীরগঞ্জে কাল্ব এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

চীনে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও মিছিল

বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা- শিশু নিহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে রিক

নানা আয়োজনে ড্রইং স্কুল দিনাজপুরে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ