Sunday , 5 February 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলালিপি উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাচীনকালের একটি শিলালিপি উদ্ধার করেছে থানা পুলিশ। (৪ ফেব্রæয়ারী) শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার কুচেরপাড়া গ্রাম থেকে এ শিলালিপি উদ্ধার করে পুলিশ থানায় হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের মাটি ভেকু দ্বারা সমান করতে গিয়ে ভেকু চালক শিলালিপিটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামকে অবগত করে। পরে তিনি ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ শিলালিপিটি উদ্ধার করে থানায় নেয়।
এ বিষয়ে রেভা: মিল্টন মল্লিক জন বলেন, এলাকা বাসীর সঙ্গে আলোচনা করে জানা যায় বহু বছর আগে এখানে জমিদারদের বাস ছিল। ধারনা করা হয় এটি কোন জমিদারের বা মহারাজাদের কবরের শিলালিপি। ঘোড়াঘাট থানার ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প -২ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

এমবিএসকে’র উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

​দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু

বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন, আহত-১