Tuesday , 21 February 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে ভিজিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে খাওয়ার অনুপযোগী ভিপিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। উপজেলার ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান ২০২২-২৩ অর্থ বছরের জানুয়ারী মাসের সিংড়া ইউনিয়নের জন্য মোট ৭৯০ বস্তা (৩০ কেজি) চালের ডিও লেটার পান। যা উপজেলার হরিপাড়া খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়।
বরাদ্দকৃত চাল পুষ্টি মেশানোর জন্য গত ১৭ ফেব্র“য়ারী হরিপাড়া খাদ্য গুদাম থেকে সরবরাহকারী ঠিকাদার দিনাজপুর পুলহাট কাঞ্চান অটো মিলে নিয়ে যান।
মঙ্গলবার পুষ্টি মেশানো চাল ট্রাকযোগে (নম্বর- ঢাকা মেট্টো ট-২৪-৫৫২৪) ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়নে নিয়ে আসেন। ইউপি চেয়ারম্যান চাল বুঝে নেয়ার সময় দেখেন, সরবরাহকৃত চাল খাওয়ার অনুপযোগী।
বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমকে অবগত করলে নির্বাহী অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে চাল ফেরত দেয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও নির্বাহী অফিসারের সাথে মুঠো ফোনে কথা হলে উভয় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খাওয়ার অনুপযোগী চালগুলো মঙ্গলবার ফেরত দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে হরিপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা ফজিলা বেগমের সাথে একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা জানিয়েছেন, উক্ত হরিপাড়া খাদ্যগুদামে অধিকাংশ খাওয়ার অনুপযোগী চাল সংরক্ষিত রয়েছে। যা সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বার্সার মাঠে দাপুটে জয় রিয়ালের,অনুজ্বল মেসি

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায়  শিক্ষার্থী নিহত

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

বোদায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ

বোদায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোরস্তানের গাছ কর্তনের অভিযোগ মাদ্রাসার প্রিন্সিপ্যালের বিরুদ্ধে

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

বীরগঞ্জে ৫২ কোটি টাকা ব্যয়ে ঢেপা নদীর খনন কাজের উদ্বোধন করলেন এমপি গোপাল

বীরগঞ্জে ভিক্ষার টাকায় চলছে প্রতিবন্ধী প্রমিলার সংসার

বীরগঞ্জে আঃ কাদেরের নিস্কন্টক জমিতে কলা চাষ