Thursday , 9 February 2023 | [bangla_date]

ঘোড়াঘাট ও বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বৃহস্পতিবার মেসির ধাক্কায় শতাব্দী মুর্মু (৩) নামে এক শিশু এবং বুধবার রাতেমোটরসাইকেলের ধাক্কায় আকতারুল ইসলাম (৫০) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানায়.দিনাজপুরের ঘোড়াঘাটে মাটি ভর্তি মেসির ধাক্কায় শতাব্দী মুর্মু (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার বিন্যাগাড়ী গ্রামের কর্নেল মুর্মুর মেয়ে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বুলকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ী আদিবাসী গ্রামে। ঘোড়াঘাট হাসপাতালে নিহত শিশুর মা কল্পনা মুর্মু জানান, তার বড় মেয়ে শ্রেয়া মুর্মু (১০) এর সাথে বাই সাইকেলের পিছনে বসে থাকা অবস্থায় মেসিটি ধাক্কায় দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারহান তানভিরুল ইসলাম জানান, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়।
এর আগে বুধবার দিবাগত রাত সাতটার দিকে বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আকতারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাতটার দিকে কাটলা-বিরামপুর সড়কের বিরামপুর উপজেলার মুকুন্দপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকতারুল ইসলাম (৫০) ্িবরামপুর উপজেলার পলিখাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
নিহত পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেলে করে স্থানীয় মুকুন্দপুর বাজারে যাচ্ছিলেন আকতারুল ইসলাম। এসময় কাটলা বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল বিরামপুর যাওয়ার পথে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আহত হয় আকতারুল ইসলাম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকতারুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মনিরা পারভিন বলেন, আকতারুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্বৃত্তের হামলায় স্ত্রীসহ নৈশ্যপ্রহরী আহত

ফলোআপ ঃ শয়ন হত্যাকান্ড আটোয়ারীতে শয়ন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

জমি নিয়ে বিরোধ দিনাজপুরে বাবা ও ভাইকে হত্যার দায়ে পূত্র বাঞ্চারাম রায়ের মৃত্যুদন্ড

বিভাগীয় সম্মাননা পদক পেলেন বীরগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী আগামী কাল উদ্বোধন

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায়  শিক্ষার্থী নিহত

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

হরিপুরে দূর্গা পূজাকে সামনে রেখে থানা পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

পীরগঞ্জ পৌরসভা ছাগল-ভেড়াকে পিপিআর ফ্রি ভ্যাক্সিন প্রদান