Sunday , 19 February 2023 | [bangla_date]

টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥-দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না। যেই টিম ম্যানেজার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক, তার নির্দেশনায় যারা পরিচালিত- তাদের দ্বারা খেলা কোনভাবেই সম্ভব হয় না। তিনি বলেন, উন্নয়ন সমৃদ্ধে দেশের মর্যাদাকে বিশ্বের কাছে জননেত্রী শেখ হাসিনা যে পরিমাপে নিয়ে গেছেন, তাতে এ দেশের জনগণ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চূড়ান্ত পুরস্কার দিবেন জনগণ। রোববার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাহারোল উপজেলা উপজেলা নির্বাাহী অফিসার মো. নাইম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলার শাখার সভাপতি মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান। আলোচনা শেষে বিজয়ী ১৬২ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মানববন্ধন

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘ ইমাম-খয়রাত’ প্যানেল পরিচিতি ও নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান

দিনাজপুরে আইডিয়াল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পীরগঞ্জে কৃষি উপকরণের দাম কমাতে বিক্ষোভ সমাবেশ

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার

রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ইলেক্ট এসবিএসি ব্যাংকের ম্যানেজার এটিএম নুর নবী সরকার

খানসামায় মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতণ