Tuesday , 21 February 2023 | [bangla_date]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফার্মাসিটিকেলের রিপ্রেজেন্টিভের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন (৩৩) নামের এক ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ মারা গেছেন। মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের মাগুড়মারী চৌরাস্তায় পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত উজ্জল রাজশাহীর চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। তিনি রেনেটা (ঔষুধ) কোম্পানির রিপ্রেজেন্টিভ হিসেবে তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানায়, রেনেটার ঔষুধ কোম্পানির এক মিটিংয়ে যোগ দিতে মোটরসাইকেলে তেঁতুলিয়া থেকে দিনাজপুরে যাচ্ছিলেন। মাগুড়মারি চৌরাস্তা বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী এক দ্রæতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় পড়ে থাকেন উজ্জ্বল। এ সময় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে দ্রæত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে ট্রাস্টি মনোরঞ্জন শীল গোপাল বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় রেশম কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন ।

পীরগঞ্জে আওয়ামীলীগের কর্মী সভা

পীরগঞ্জে দুই নারী সহ ৩ মাদক কারবারী আটক

সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণ

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন বাংলাদেশে সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে —————-বৈজ্ঞানিক সেমিনারে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান