Monday , 13 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আধুনিক হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার

মোঃ মজিবর রহমান শেখ,
২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। হাসপাতালের বেডে শুয়ে আছেন রোগী। নানা জাতের রোগ তাদের। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেউ তাকিয়ে আছেন সুস্থতার দিকে। ইদানিং বিভিন্ন রোগের সংক্রমণও বাড়ছে। এর মধ্যে এসব কিছুর তোয়াক্কা না করে হাসপাতালের ভেতরে ফেরিওয়ালা বিক্রি করছেন খোলা খাবার। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ৫ তলায় নারকেলের খোলা ট্রে নিয়ে মেডিসিন বিভাগে প্রবেশ করলেন এক ফেরিওয়ালা। আর রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্রি করছেন ১০ টাকা মূল্যের খোলা নারকেলের অংশ। রোগী ও হাসপাতালে থাকা স্বজনেরাও কিনছেন বেশ সানন্দে। কাছে গিয়ে ছবি তুলতে চাইলে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন তিনি।
১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়
হাসপাতালের ভেতরে খোলা খাবার বিক্রি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে জানতে চাইলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল ইসলাম সজীব বলেন, খোলা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আর হাসপাতালের ভেতরে খাওয়া আরও বেশি ঝুকিপূর্ণ। এতে করে পেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ৷ আর হাসপাতালে এমনি নানা রোগী নানা অসুবিধা নিয়ে আসেন। খোলা খাবার খেলে রোগী ও তার সঙ্গে থাকা স্বজনরাও বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ভেতরে যাতে করে কেউ খাবার বিক্রি করতে না পারে সেজন্য গার্ড রাখা হয়েছে। তাদের অগোচরে হয়তো প্রবেশ করেছে। বিক্রেতাদের অনেকবার বাধা দেওয়া হয়েছে। আমরা বিষয়টিতে আরও সচেতন হব। তবে যারা কিনছেন তাদেরও সচেতন হওয়া জরুরি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবনের নিরাপত্তাসহ সম্পদ রক্ষায় প্রশাসনের সাহায্য চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

দিনাজপুর সীমান্তে বিএসএফের  গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

পীরগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন! চেয়ারম্যান সোহেল রানা ও সেক্রেটারী সুজন কুমার মহান্ত নির্বাচিত

গঙ্গা নদীতে ভেসে এলো ৪০/৪৫টা মৃতদেহ।

বাংলাবান্ধায় পরিদর্শন করলেন বিএসএফের ইষ্টার্ণ কমান্ডের অতিরিক্ত মহা-পরিচালক

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণের উদ্ধোধন