Sunday , 5 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৫ মন্দিরে প্রতিমা ভাঙচুর

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৪ ফেব্রুয়ারি শনিবার রাতের কোনো এক সময় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে বলে, জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি।
পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া গ্রামে একটি, চাড়োল সাবাজপুর পশ্চিমনাথপাড়া মোড়ে একটি ও ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি গ্রামে তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়। ধনতলা ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সিন্দুরপিন্ডি মন্দির কমিটির সভাপতি জোতিময় সিংহ বলেন, ‘প্রায় অর্ধশত বছর ধরে আমরা মন্দিরে পূজা করে আসছি। কোনো দিন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৪ ফেব্রুয়ারি শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই।’চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু বলেন, ‘কে বা কারা রাতে রাস্তার ধারে থাকা পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। সকালে মন্দির কমিটির লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে জানাই।’ খবর পেয়ে ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন মূলক পদক্ষেপ নেবে।’ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার কথা বলেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন ভারতীয় সহকারী হাই কমিশনারের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন

সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণ

দিনাজপুরে মোটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির উপজেলা কমিটি ঘোষণা

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বোচাগঞ্জে ১৩ জুয়ারুকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

এই সরকারের অধিনে কোন নির্বাচন নয়, বক্তব্যে বললেন বিএনপির মহাসচিব- মির্জা ফখরুল

পীরগঞ্জে শ্মশান ঘাট দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেখ হাসিনার নির্দেশনায় কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -এমপি গোপাল

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সম্মানে বিদায় জনিত সংবর্ধনা

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি, সক্রিয় বিএনপি, নীরবে মাঠে জামায়াত