Sunday , 12 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা নজরুল ইসলাম স্বপনের পিতার ইন্তেকাল

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম স্বপনের পিতা মো: আব্দুল হক (৯১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। তার নামাজে জানাযা বাদ মাগরিব ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার গ্রামের বাড়ি আখানগর আরাজী কিসমত পাহারভাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মুত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ স্পাদক সম্পাদক লুৎফর রহমান মিঠু,
ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু গ্রেপ্তার

হরিপুরে মাদ্রাসায় গোপনে কমিটি গঠন-ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

১৩ বছরে পা রাখল মণি ও মুক্তা

ঠাকুরগাঁওয়ে ভোক্তাদের ন্যায্য মূল্য পেতে ও খামারীদর উৎপাদিত পণ্যের মূল্য পেতে দুধ, ডিম ও মুরগী বিক্রী।

জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য আশা সংস্থা তুলে দিল ৪২০টি কম্বল

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

চিরিরবন্দরে কৃষকের নিকট জনপ্রিয় আদর্শ বীজতলা

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী