Monday , 27 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ই-হেলথ পয়েন্ট কার্যক্রমের উদ্বোধনী

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনে ডিজিটাল স্বাস্থ্যসেবা ই-হেলথ পয়েন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ। ই-হেলথ পয়েন্টের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব মো: শামসুল হক, এইচএইচএইচ মেডিসিন প্রোগ্রামের ম্যানেজিং ডিরেক্টর প্রিন্সিপাল এম আর করিম, ডিএমডি মার্কেটিং মো: সেলিম রেজা, ই-হেলথ পয়েন্ট ঠাকুরগাঁও শাখার ম্যানেজার মো: মোতাহার হোসেন, রংপুর বিভাগীয় প্রধান নওয়াজিস আকবর, ঠাকুরগাঁও শাখার এজিএম মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
আয়োজক কর্তৃপক্ষ জানান, ই-হেলথ পয়েন্ট এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়। এছাড়াও খুব সহজে পয়েন্টের মাধ্যমে অনলাইন ট্রিটমেন্ট সার্ভিস সেন্টার (ওটিসি) সিস্টেমে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে এগারো সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও ন্যায় বিচারের স্বার্থে সাংবাদিক সম্মেলন

দিনাজপুর ফল ব্যবসাযী কল্যাণ সমিতির দু’জন সদস্য আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জের নিজপাড়ায় জমি নিয়ে বিবাদে দুই মহিলা আহত 

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত হরিপুরে তিনজন আটক

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন !

সেরা ল্যাপটপ ব্র্যান্ডের খেতাব জিতল আসুস

আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা