Monday , 6 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় বাবা ফজলে হককে (৬৯) কুপিয়ে হত্যা করেছে ছেলে গোলাম আজম (২৯)। ৫ ফেব্রুয়ারি
রবিবার দিবাগত রাতে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাবাকে হত্যা করার পর ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান ঠাকুরগাঁও সদর থানায়। সে খানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। তদন্ত শেষে ৬ ফেব্রুয়ারি সোমবার ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছেলেকে।
বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও কিছুটা দুরত্বে থাকায় হত্যার ঘটনাটি কেউ জানাতে পারেননি বলে জানান তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম আজম রাজশাহী প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যায় বাবা ছেলের মধ্যে বাক-বিতণ্ডতায় মাঝরাতে এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে নিজ বাবার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যাকারী গোলাম আজম। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। কি কারনে এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#ঠাকুরগাও সংবাদ
# পিতা খুন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হাতকড়া সহ পালিয়েছিল আসামি, ধরিয়ে দিল এলাকাবাসী

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু মহাসড়ক অবরোধ

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা- এমপি গোপাল

পঞ্চগড় সদর উপজেলা কাল্ব’র ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈলে বর্ষা এলেই বাড়ে ছাতা কারিগরদের কদর

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হাবিপ্রবিতে হলের ভিত্তি প্রস্থর স্থাপন