Thursday , 9 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে ৭০ বছরের বৃদ্ধকে মারপিটের অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে কফিল উদ্দীন (৭০) নামে বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে। ৬ ফেব্রুয়ারি সোমবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, তিনি ব্যাথায় কাতরাচ্ছেন। এ বিষয়ে তিনি ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে মো: কফিল উদ্দীন (৭০) প্রয়োজনে বাড়ি থেকে বের হয়। পরক্ষনেই ঠাকুরগাঁও সদর থানার সালন্দর শিংপাড়া গ্রামস্থ রবিউলের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপরে পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন মানুষ লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি দেখতে পান ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রশিদুল ইসলাম (৩২), মো: মহির উদ্দীন (৫২) ও মো: শহিদুল ইসলাম (৪২) পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করছে। পরে আশপাশের মানুষজন এগিয়ে কফিল উদ্দীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এবারই প্রথম কোরআন তেলাওয়াতে বিশ্বকাপ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিনের পুতুলে’ প্রতারণা, মিলে না প্রতিকার !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

পঞ্চগড়ে রিক’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পীরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

হরিপুরে এ আর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আটোয়ারীর বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্তকরণ

ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত