Tuesday , 21 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

ঠাকুরগাঁও: মহান একুশে ফেব্রুয়ারি রাতে ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলামের স্মৃতি সৌধে তার সন্তানরা ও পরিবারের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরের নির্মিত ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলামের স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন দবিরুল ইসলামের বড় ছেলে মুহাম্মদ আহসান হাবীব বুলবুল ও ছোট ছেলে আহসান উল্লাহ (ফিলিপ) সহ তার পরিবারের সদস্য ও স্থানীয়রা।

এর আগে দবিরুল ইসলামের স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসানের কর্মকর্তারা। এছাড়াও জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা যায়, ১৯৫২ এর ভাষা আন্দোলনের এক সাহসী নাম দবিরুল ইসলাম। ৫২’র ভাষা আন্দোলনে যার ছিল সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশের স্বাধীনতার সূচনা পর্বে যে ক’জন সাহসী সূর্য সন্তান তৎকালীন পাকিস্তান সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল দবিরুল ইসলাম ছিলেন সেই সাহসী ও স্বপ্ন সারথিদের অন্যতম একজন। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নায্য আন্দোলন, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন, যুক্তফ্রন্ট সরকার গঠন এ সবের পিছনে অসামান্য অবদান রেখেছেন তিনি। যাদের নেতৃত্বে ভাষা আন্দোলন সেদিন বেগবান হয়েছিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৪৯-১৯৫৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র, সাবেক এমএলএ, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম তাদেরই একজন।

পাকিস্তানি হানাদার বাহিনী ৫২’র ভাষা আন্দোলনের সময় বর্তমান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালায়।যার ফলে তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীকালে ১৯৬১ সালের ১৩ জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।

কাহারোলে হাট-ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

রং নাম্বারে প্রেম,প্রতারণার ফাঁদে ফেলে তরুণীকে অপহরণ,অবশেষে ধরা

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই হচ্ছে পশু জবাই

অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে লায়ন্স ক্লাবের অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিচার বিভাগের সেমিনার

আটোয়ারীতে আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ

কাহারোলে ইট ভাটায় গিলে খাচ্ছে জমির উর্বরতা

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি