Sunday , 19 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মির্জা সারোয়ার হোসেন রিফাতের সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লফিত, বিধান চন্দ্র দাস, শাহীন ফেরদৌস, মজিবর রহমান শেখ, প্রমুখ। ২০ ফেব্রুয়ারি সোমবার ১ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান, কর্মকর্তারা। এবার ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ১৭ হাজার ৬৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৬২৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ হাজার ৫০ জন। জেলায় মোট ১ হাজার ৩৯৫ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ৩৩৮ ও অতিরিক্ত ৫৭টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কাউন চাষে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা রেজা

বাড়ীর উঠানের মাটি খুঁড়ে মিললো শিশুর বস্তাবন্দী লাশ

বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘ ইমাম-খয়রাত’ প্যানেল পরিচিতি ও নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান

অসম্প্রদায়িক বাংলাদেশে ইসলাম একমাত্র আওয়ামীলীগের কাছেই নিরাপদ —–নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নৌ পরিবহন প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে আর্থিক সহয়তা শতবর্ষী ভিক্ষুক আকবর আলীর

পীরগঞ্জে কমরেড মনসুরুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পিতার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান

দেশ আলোড়িত সেই ইয়াসমিন ট্রাজেডি আজ বৃহস্পতিবার